Skip to main content

Posts

তাকওয়া আছে কিভাবে বুঝবো?

Recent posts

সূরাঃ আত - তাকাসূর ( প্রাচুর্যের প্রতিযোগীতা)

 সূরাঃ আত - তাকাসূর ( প্রাচুর্যের প্রতিযোগীতা)  🤍মক্কায় অবতীর্ণ  🤍আয়াত সংখ্যাঃ ৮ 🤍শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।🤍 🤍প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, 🤍 যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।    🤍এটা কখনোই উচিত না।  তোমরা সত্ত্বরই জানতে       পারবে। 🤍অতঃপর এটা কখনোই উচিত নয়। তোমরা শীঘ্রই জানতে পারবে।  🤍কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে।  🤍তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,  🤍অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,  🤍এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

বিয়ের উদ্দেশ্যে প্রেম

বিয়ের উদ্দেশ্যে প্রেম  বেঁচে থাকার নিয়তে বিষ খাবেন??  কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যায় না।  বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা হালাল হয়ে যায় না। বিয়ের পরে প্রেম। বিযের আগে প্রেম ভালোবাসা এসব শয়তানের ধোঁকা। এটা শয়তানি। আপনি জানেন না আপনার ভাগ্যে কি আছে তার সাথেই বিয়ে হবে কিনা।  আপনি আল্লাহর হুকুম মানছেন না, নাফরমানি করছেন। হে ভাই আপনি ভাবুন তো এই অবস্থায় মরলে কি হবে!! শযতান আপনাকে বুঝায় আরেকজনের মনে কষ্ট দিও না রিলেশন ভেঙে। হায় আফসোস আপনি সেটা বিশ্বাস করেন। আপনি সেটা মানেন। আমার আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন আপনি ভাবেন না। গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড কখনও দ্বীনদার হয় না। আপনার পর্দা করা ও হবে না। হারাম সম্পর্কে থেকে আপনি হালাল জীবনে সুখ শান্তির স্বপ্ন দেখেন!! আজই ফীরে আসুন তওবা করে। বিয়ের আগে প্রেম বৈধ নয়। শয়তান অশ্লীল কাজ করতে বলেই মন্দ কাজের নির্দেষ দিবেই।  কুমন্ত্রণা দিবেই। আল্লাহ বলেছেন অশ্লীলতা থেকে দূরে থাকতে। আল্লাহকে ভালোবাসলে আপনি নাফরমানি করতে পারতেন না। মৃত্যুর কখন আসে কেউ জানে না। আজই,এখনই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন।

পর্দার অজুহাতে ভন্ডামি

পর্দার অজুহাতে ভন্ডামি তথাকথিত পর্দা করে যারা স্টোরিতে,পোস্টে,বিজনেজ পেইজে পিক আপলোড দেয় অনেক খুশি হব। গাইরতহীন মহিলাদের দল পর্দা নিয়ে মশকরা করে। বোরখা, নিকাব রংবেরঙের মোজাতেও ফুল কতো ডিজাইন।  এসব পরপুরুষকে আকৃষ্ট করার জন্য। পর্দার জন্য নয়। পর্দার দ্বারা নিজের সৌন্দর্যকে ঢেকে রাখা হয়। আর এভাবে সৌন্দর্যকে উপস্থাপন করা হয়। বর্তমানের বোরকাগুলো ঠিক কতটুকু শরঈ বোরখার আওতায় পরে??  টাইট-ফিটিং করার জন্য এখন ফিতাও লাগানো হয়, শরীর তো এমনিই প্রদর্শিত হয়ে যায়।  আর জামার ডিজাইন যেন সব এখন বোরখাতে, অনেকে আবার ঢিলেঢালা বোরকা পরে ঠিকই কিন্তু সাথে গায়ে একটু সুগন্ধিও লাগিয়ে নেয়।   লাগাচ্ছে সেই হাত মোজার উপরে কোনোটাতে ফুল, কোনোটাতে হাতের আঙুলগুলো বের করা। এতে লাভ টা কি হলো? আপনার পর্দার উদ্দেশ্য কতটুকু হাসিল হলো এতে? এই আধা পর্দা দ্বারা আপনি কি বুঝাতে চাচ্ছেন? নিজেকে নিজেই প্রশ্ন করুন আপনার এই পরিধানকারী বোরকা কি সত্যি ফরজ বিধান পালনের জন্য? নাকি সৌন্দর্য বর্ধিতকরণের জন্য?? সুন্দর চোখগুলো দেখিয়ে ছেলেদের আকৃষ্ট করে। পিক আপলোড করে। উপরে আবাবর শুরশুরি দেওয়া ক্যাপশন। কেউ আবার ভালো ভিড...

Rag Day

Rag Day এই দিনটি উদযাপন করা নৈতিকতার বিপরীত।  ছেলে মেয়ের অবাধ মেলামেশা ও নাচানাচি হয়ে থাকে এই দিনটিতে। শরীরে স্পর্শ করা তো আছেই। আপনি কি চাইবেন, আপনার বাড়ির মেয়ে পরপুরুষের শরীরে স্পর্শ করুক বা তারা স্পর্শ করুক মেয়ের শরীরে?? সমান অধিকার বলতে বলতে এমন পর্যায়ে গেছে অবৈধ স্পর্শ এবং বিষয়টা ধর্ষণের পর্যায়ে চলে গেছে। নারীবাদীরা এভােই নিজের শরীর বিলিয়ে দেয়। পরপুরুষের কামনা,বাসনার শিকার হয়। তাদেরকে শুধুই ব্যাবহার করা হয়। ছ্যাকা খেতে খেতে তারা এখন ভদ্রতার মাঝেও অশ্লীলতার প্রসার ঘটাতে আসে। আরও অনেক দিবস আছে যা হারাম৷ জেনে বা না জেনে অনেকেই কাফিরদের অনুসরন করছে। আর এই দিবসটি এখন হলির পর্যায়ে। রং মাখামাখি ছেলে,মেয়ের গালে, কাপড়ে, বিভিন্ন জায়গায়। হিন্দু ও কাফিরদের সংস্কৃতি এখন এদের মাঝে ঢুকে গেছে। এর শিকার হচ্ছে জেনারেল পড়ুয়া ছাত্র, ছাত্রীরা। পরিবার থেকে তাদের আগে দ্বীনি শিক্ষা দেওয়া উচিত৷ তাদের নজরে রাখতে হবে। এসব অনৈতিকতাও হারাম দিবস উৎযাপনকে না বলতে হবে। তাকওয়া থাকলে কেউ এসব পালন করবে না৷ বেহায়া, নির্লজ্জ, শয়তানি দিবসের মধ্যে এইটা একটা।

মানুষের জন্য নয়, আল্লাহর জন্য পরিবর্তন হন

মানুষের জন্য নয়, আল্লাহর জন্য পরিবর্তন হন  💔মানুষ মানুষকে ভয় পায়। আল্লাহকে না।  নাউজুবিল্লাহ।   🍁মানুষ মানুষের সামনে নিজেকে লুকায়। নিজের খারাপ কাজ গুলোকে লুকায়। এটা চিন্তা করে মানুষ কি ভাববে। মানুষ কি বলবে আর মানুষ কি করবে। মানুষ যদি সত্যিটা জানে তাহলে ঘৃণা করবে তাকে ভালোবাসবে না৷ তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে অথবা তার ক্ষতি হতে পারে। নিজের দোষ প্রকাশ না করা ভালো। আমি প্রকাশ করতে বলছি না। কিন্তু আমরা কি জানিনা আল্লাহ সব জানেন? তাহলে কেন মানুষের সামনে ভালো সাজি আর গোপনে গুনাহ করে যায়? আমরা আল্লাহর সন্তুষ্টির কথা না ভেবে মানুষের সন্তুষ্টির কথা ভাবি। মানুষের ভয়ে সত্য গোপন করে তাগুতের গোলামী করে অনেক মানুষ।  সুদ, ঘোষের সাথে সম্পৃক্ত অসংখ্য দুনিয়া লোভী মানুষ। তাদের মধ্যে তাকওয়া নেই। যদি থাকতো তাহলে কখনোই পরতো না। আপনারা ফীরে আসুন আল্লাহর পথে।🍁 🌼তারা মানুষের কাছে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না। তিনি তাদের সাথে রয়েছেন, যখন তারা রাত্রে এমন বিষয়ে পরামর্শ করে, যাতে আল্লাহ সম্মত নন। তারা যাকিছু করে, সবই আল্লাহর আয়ত্তাধীণ।(সূরাঃআন নিসা আয়াতঃ১০৮)

বিয়েতে নাফরমানি ও ভন্ডামি

বিয়েতে নাফরমানি ও ভন্ডামি পর্দাশীল ক্যাটরিনা দেখতে আসেন? পর্দাশীল হবে আবার নাইকাদের মতো স্টাইল করে পরপুরুষের দৃষ্টি আকর্ষন করবে। পর্দাশীল বোনদের আদর্শ কখনো তারা হতে পারে না যারা নিজের দেহ দেখিয়ে টাকা উপার্জন করে। কোন কাফির,  মুশরিক তো কখনোই না।  টাকাওয়ালা মেয়ে খুঁজে চাকরি করা মেয়ে তোমরা নিজেরা কি নারীবাদী না?  বয়স কম হবে কিন্তু অনেক শিক্ষিত।  বয়স কম হবে ভালো তবে এতো শিক্ষিত কিভাবে হবে?  পাত্র সাহেব বলি কি,,,,,  পাবনায় যান। বেশি শিক্ষিত মেয়ে হলে বয়স কেমনে কম হয়!! অনার্স  পাশ করলেই ২০ এর ওপরে হয়ে যায় বয়স।  দ্বীনদ্বার নাম দেন নিজেদের। আর দেখতে আসেন নন মাহরাম নিয়া। দ্বীনদ্বার না খুঁজে বাপ, মায়ের টাকা সম্পত্তি আর রূপ টাকেই তোমরা বেশি মূল্যয়ন করেন। রূপ থাকলে অর্ধ উলঙ্গ মেয়েরাও তোমাদের কাছে বেস্ট। বিয়ের পর ঠিক হয়ে যাবে  একটা অনিশ্চিত  বাক্য বলে ফরজ বিধান নিয়ে চিন্তা না করে নিজেও বেপর্দা আর অশালীন জীবন নিয়ে পরে থাকেন ভালো কথা বলা, সতর্ক করা  ছেলেটাও ।  এমন অভাব নেই। আপনি উপদেশ দিতে পারবেন ইন শা আল্লাহ।  হেদায়েতের মালিক আল্লাহ। আল্...

নামাজ ছাড়বেন না

  নামাজ ছাড়বেন না। আপনার যতোই গুনাহ থাকুক আপনি নামাজ ছাড়বেন না। গুনাহ আপনি ছেড়ে দিবেন ইন শা আল্লাহ। আল্লাকে স্বরন করুন। নামাজে উদাসিন হবেন না। আল্লাহ কে সিজদাহ দেওয়ার মুহূর্ত ভালোবাসার মুহুূর্ত যেন মিস না হয় দোআ করুন। এক ওয়াক্ত নামাজ ও ছাড়বেন না। দ্রুত নামাজ পড়বেন না তাড়াহুড়ো করে। আল্লাহ কে ভয় পেয়ে, আল্লাহ কে ভালোবেসে দীর্ঘ সময় নামাজ পড়ুন। আপনার মধ্যে পরিবর্তন আসবে ইন শা আল্লাহ। 🌼আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন।  (সূরা আল বাকারা, আয়াতঃ৪৫) 🌼অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয(সূরাঃআন নিসা, আয়াতঃ১০৩) 🌼তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, তা থেকে তিলাওয়াত কর এবং সালাত কায়েম কর। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা কর।(সূরাঃ আনকাবুত, আয়াতঃ৪৫)

মাহরাম ছাড়া মহিলাদের দূরে যাওয়ার ব্যাপারে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) নির্দেশ

মাহরাম ছাড়া মহিলাদের দূরে যাওয়ার ব্যাপারে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) নির্দেশ। যারা নিজ বাড়ি ছেড়ে একাকী গিয়ে অন্যত্র লেখাপড়া করেন,বিভিন্ন সময় ডিপার্টমেন্ট ট্যুর, ফ্রেন্ডস ট্যুর দেন,দেশের বাইরে ভ্রমন ও থাকার জন্য যান মাহরাম ছাড়া তাদের জানা উচিত রাসূল বলছেন -  মহানবী (সঃ) বলেন, “আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে, তার মাহরামের সঙ্গ ছাড়া একাকিনী এক দিন এক রাতের দূরত্ব সফর বৈধ নয়।” (বুখারী, মুসলিম ৩৩৩১ নং)

প্রকৃত বন্ধু চিনতে শিখুন

আমরা প্রকৃত বন্ধু চিনতে শিখুন।  জাহান্নামে গেলে তাদের কোনো ক্ষতি আছে কি?? কিছু মানুষ আছে আমরা হারাম কাজে লিপ্ত হলে আমাদের বাঁধা দেয়।দোস্ত/ভাই/বোন এটা হারাম এই কাজ করবেন/করিস না।" সম্মানের কথা ভেবে ও অন্যের দোষ গোপন করতে পাবলিক প্লেসেও কিছু বলে না। ইনবক্সে এসে গোপনে বলে। তারাই আমাদের প্রকৃতভকবে উপাকার করা মানুষ।তাই তারা চায় না আমি জাহান্নামে যাই।  জবাবে আমরা বলি  তুমি কতোটা ভালো জানি না?? অথবা তার অতীত নিয়ে টান দিই যেমন, জনিনা আগে কেমন ছিলা!  ভালো সাজতে আসছো? নিজে কয়টা সুন্নাত পালন করো? জ্ঞান দিতে এসেছো! নিজের চরকায় তেল দাও। এখন দুনিয়াতে কেউ ই শতভাগ নিষ্পাপ না। কেউই পার্ফেক্ট না। প্রত্যেকেই ভুল করে।আর মানুষ ভুল করবে এইটাই স্বাভাবিক। একজন আরেকজনকে সতর্ক করা প্রত্যেক মুসলিমের উপর দায়িত্ব। আমাদের যে বন্ধুটা সতর্ক করে সে হয়তো কখনো বলেনি যে আমি শতভাগ নিষ্পাপ। আমাদের দোষ ধরলে আমাদের দোষ ধরেছে কেন,এই জন্য রাগে গয়ে তাকে ভন্ড মোল্লা ট্যাগ লাগিয়ে দেয় আমরা। একবারও ভেবে দেখিনা যে, সে কেনো মানুষের সামনে আমার দোষ ত্রুটি গোপন রেখে ইনবক্সে এসে আমাদের ভালো হতে বলে। এতে তার লাভ টা...