Skip to main content

তাকওয়া আছে কিভাবে বুঝবো?

তাকওয়া আছে কিভাবে বুঝবো?


সংক্ষিপ্ত আলোচনা 

আপনার সামনে হারাম কাজ করা যায় এমন উপকরন থাকার পরেও আপনি হারাম দিকটা বর্জন করলেন। এটাই তাকওয়া। 


রাতে একটা মেয়েকে একা পেয়ে তার কোন ক্ষতি করলেন না,  উত্যক্ত করলেন না।  ফিতনা, ওয়াসওয়াসা থেকে বাঁচতে দোআ করলেন। এটাই তাকওয়া। 

সুদের চাকরি ছেড়ে দিলেন হালাল উপার্জন শুরু করলেন।  ঘুষ নেওয়া থেকে বিরত থাকেন। এটাই তাকওয়া। 

বাড়িতে গায়রে মাহরাম দেখে আপনি দৌড় দিয়ে নিজের ঘরে ঢুকতে গিয়ে পড়ে গেলেন কিন্তু আপনার মুখে হাঁসি হ্যাঁ এটাই তাকওয়া, 

গায়রে মাহরাম ভর্তি বাসায় আপনি সারাদিন নিকাব পড়ে, নন মাহরাম খিমার, বোরখা পড়ে চলছেন এটাই তাকওয়া,

গায়রে মাহরামের সাথে কথা বললে আপনার কন্ঠের পর্দা নষ্ট হবে তাই আপনি আগের শত ঘনিষ্ঠ সম্পর্ক এড়িয়ে চলছেন এটাই তাকওয়া,

নন মাহরামের প্রতি কঠোর। সংগত  কথা বলেন জরুরি দরকারে। কোমল কন্ঠে কথা বলেন না এটাই তাকওয়া।

আল্লাহর জন্য হারাম সম্পর্ক ত্যাগ এটাই তাকওয়া, 

সহ-শিক্ষা পরিত্যাগ করে পিতা-মাতা,সমাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটাই তাকওয়া। 

নামাজের সময় আপনার ক্লাস হচ্ছে।  ক্লাস রেখে আপনি নামাযের জন্য চলে গেলেন।  আপনাকে ক্লাসে ঢুকতে দেয়া হলোনা  আপনি বাইরে দাড়িয়ে তবুও আপনার মুখে হাঁসি এটাই তাকওয়া। যেখানেই অবস্থান করছেন সেখানেই নামাজের সময় নামাজ আদায় করছেন দুনিয়ার বিলাসিতাকে বিদায় দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়ালেন।

রোজা রেখেছেন আপনি,  আপনার সামনে আপনার সব প্রিয় খাবার কিন্তু আপনি ফিরেও তাকাননি। এটাই তাকওয়া।

আপনি পরনারী দেখলে দৃষ্টি নত রাখেন। অযথা কথাই বলেন না। তাদের এড়িয়ে চলেন। এটাই তাকওয়া।


আপনার এই তাকওয়া যদি হয় মজবুত হয় আপনার চেষ্টায় ত্রুটি না থাকলে আল্লাহ তায়ালা আপনাকে নিশ্চয়ই এই পরীক্ষার বিনিময়ে উত্তম ফল দিবেন। ইন শা আল্লাহ।







Comments