Skip to main content

মানুষের জন্য নয়, আল্লাহর জন্য পরিবর্তন হন

মানুষের জন্য নয়, আল্লাহর জন্য পরিবর্তন হন 


💔মানুষ মানুষকে ভয় পায়। আল্লাহকে না।  নাউজুবিল্লাহ।  
🍁মানুষ মানুষের সামনে নিজেকে লুকায়। নিজের খারাপ কাজ গুলোকে লুকায়। এটা চিন্তা করে মানুষ কি ভাববে। মানুষ কি বলবে আর মানুষ কি করবে। মানুষ যদি সত্যিটা জানে তাহলে ঘৃণা করবে তাকে ভালোবাসবে না৷ তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে অথবা তার ক্ষতি হতে পারে। নিজের দোষ প্রকাশ না করা ভালো। আমি প্রকাশ করতে বলছি না। কিন্তু আমরা কি জানিনা আল্লাহ সব জানেন? তাহলে কেন মানুষের সামনে ভালো সাজি আর গোপনে গুনাহ করে যায়? আমরা আল্লাহর সন্তুষ্টির কথা না ভেবে মানুষের সন্তুষ্টির কথা ভাবি। মানুষের ভয়ে সত্য গোপন করে তাগুতের গোলামী করে অনেক মানুষ।  সুদ, ঘোষের সাথে সম্পৃক্ত অসংখ্য দুনিয়া লোভী মানুষ। তাদের মধ্যে তাকওয়া নেই। যদি থাকতো তাহলে কখনোই পরতো না। আপনারা ফীরে আসুন আল্লাহর পথে।🍁







🌼তারা মানুষের কাছে লজ্জিত হয় এবং আল্লাহর কাছে লজ্জিত হয় না। তিনি তাদের সাথে রয়েছেন, যখন তারা রাত্রে এমন বিষয়ে পরামর্শ করে, যাতে আল্লাহ সম্মত নন। তারা যাকিছু করে, সবই আল্লাহর আয়ত্তাধীণ।(সূরাঃআন নিসা আয়াতঃ১০৮)




Comments