সূরাঃ আত - তাকাসূর ( প্রাচুর্যের প্রতিযোগীতা)
🤍মক্কায় অবতীর্ণ
🤍আয়াত সংখ্যাঃ ৮
🤍শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনাময়, অতি দয়ালু।🤍
🤍প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
🤍 যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে।
🤍এটা কখনোই উচিত না। তোমরা সত্ত্বরই জানতে
পারবে।
🤍অতঃপর এটা কখনোই উচিত নয়। তোমরা শীঘ্রই জানতে পারবে।
🤍কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে।
🤍তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
🤍অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
🤍এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
Comments
Post a Comment
আপনার ইতিবাচক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ