Skip to main content

বিয়ের উদ্দেশ্যে প্রেম

বিয়ের উদ্দেশ্যে প্রেম 


বেঁচে থাকার নিয়তে বিষ খাবেন?? 

কুরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যায় না।  বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা হালাল হয়ে যায় না। বিয়ের পরে প্রেম। বিযের আগে প্রেম ভালোবাসা এসব শয়তানের ধোঁকা। এটা শয়তানি। আপনি জানেন না আপনার ভাগ্যে কি আছে তার সাথেই বিয়ে হবে কিনা।  আপনি আল্লাহর হুকুম মানছেন না, নাফরমানি করছেন। হে ভাই আপনি ভাবুন তো এই অবস্থায় মরলে কি হবে!! শযতান আপনাকে বুঝায় আরেকজনের মনে কষ্ট দিও না রিলেশন ভেঙে। হায় আফসোস আপনি সেটা বিশ্বাস করেন। আপনি সেটা মানেন। আমার আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন আপনি ভাবেন না। গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড কখনও দ্বীনদার হয় না। আপনার পর্দা করা ও হবে না। হারাম সম্পর্কে থেকে আপনি হালাল জীবনে সুখ শান্তির স্বপ্ন দেখেন!! আজই ফীরে আসুন তওবা করে। বিয়ের আগে প্রেম বৈধ নয়। শয়তান অশ্লীল কাজ করতে বলেই মন্দ কাজের নির্দেষ দিবেই।  কুমন্ত্রণা দিবেই। আল্লাহ বলেছেন অশ্লীলতা থেকে দূরে থাকতে। আল্লাহকে ভালোবাসলে আপনি নাফরমানি করতে পারতেন না। মৃত্যুর কখন আসে কেউ জানে না। আজই,এখনই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন।







Comments