Skip to main content

নামাজ ছাড়বেন না

 নামাজ ছাড়বেন না।



আপনার যতোই গুনাহ থাকুক আপনি নামাজ ছাড়বেন না। গুনাহ আপনি ছেড়ে দিবেন ইন শা আল্লাহ। আল্লাকে স্বরন করুন। নামাজে উদাসিন হবেন না। আল্লাহ কে সিজদাহ দেওয়ার মুহূর্ত ভালোবাসার মুহুূর্ত যেন মিস না হয় দোআ করুন। এক ওয়াক্ত নামাজ ও ছাড়বেন না। দ্রুত নামাজ পড়বেন না তাড়াহুড়ো করে। আল্লাহ কে ভয় পেয়ে, আল্লাহ কে ভালোবেসে দীর্ঘ সময় নামাজ পড়ুন। আপনার মধ্যে পরিবর্তন আসবে ইন শা আল্লাহ।

🌼আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন।  (সূরা আল বাকারা, আয়াতঃ৪৫)
🌼অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয(সূরাঃআন নিসা, আয়াতঃ১০৩)
🌼তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে, তা থেকে তিলাওয়াত কর এবং সালাত কায়েম কর। নিশ্চয় সালাত অশ্লীল ও মন্দকাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা কর।(সূরাঃ আনকাবুত, আয়াতঃ৪৫)

Comments